চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচ নিয়ে চিন্তিত নন হৃদয়

বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সঙ্গে টেস্ট সিরিজ হারের হতাশা ভুলে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে প্রথমটি রাতে গড়াচ্ছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে ৩০ হাজার ধারণক্ষমতার শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। নতুন ভেন্যুর উইকেট নিয়ে সবার আলাদা আগ্রহ থাকলেও এসবে চিন্তিত নন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।

গোয়ালিয়রে রোববার সূর্যকুমার যাদবের দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

তার আগে উইকেটের ধরন প্রসঙ্গে হৃদয় বলেছেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই পিচ নিয়ে ওরকম চিন্তাভাবনা করছি না।’

ভিন্ন ফরম্যাটের লড়াই শুরুর আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথাও জানিয়েছেন টাইগার তারকা হৃদয়। অন্যদিকে, ভারত অধিনায়ক সিরিজটিকে তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন।

যদিও দুদলের মুখোমুখি দেখায় বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক নয়। ভারতের সঙ্গে টি-টুয়েন্টি ফরম্যাটে আগে বাংলাদেশের দেখা হয়েছে ১৪ বার। কেবল একটি জয়ের স্মৃতি রয়েছে লাল-সবুজের দলের। ২০১৯ সালে দিল্লিতে জয় এসেছিল টাইগারদের। এবারও সেই ভেন্যুতে রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।

ম্যাচের আগেরদিন হৃদয় বলেছেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কম-বেশি। সেটি মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’

Reneta

অন্যদিকে ভারত অধিনায়ক সূর্যকুমার বলছেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ। তারা তাদের রাজ্য দলে যেখানেই খেলেছে ভালো পারফর্ম করেছে। এখানে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। এই সিরিজে ওপেন করতে চলেছেন সাঞ্জু স্যামসন। উইকেট স্লো নয়। টি-টুয়েন্টি ফরম্যাটে উইকেট ভালোই হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্তসূর্যকুমারহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন ১৭ তরুণ

মে ২, ২০২৬
বায়ার্ন মিউনিখ এবং পিএসজি

আর্সেনালের কোচের চোখে বায়ার্ন ও পিএসজি ভিন্ন জগতের

মে ২, ২০২৬

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

মে ২, ২০২৬

সাইলেজ উৎপাদন প্রাণিখাতের সম্ভাবনাময় উদ্যোগ

মে ২, ২০২৬

বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT