চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-মুশফিককে ফেরালেন অশ্বিন, চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাল ধরেছিলেন। তবে রবীচন্দ্রন অশ্বিনের জোড়া আঘাতে ফিরে গেছেন মুমিনুল ও মুশফিকুর রহিম। ১৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ।

৩০তম ওভারের শেষ বলে অশ্বিনের ইন সুইং বুঝে উঠতে পারেননি মুমিনুল বোল্ড হয়ে ফিরে যান। ২৪ বলে ২৩ রান করেন টাইগার ব্যাটার। পাঁচে নামা মুশফিকুর রহিমের শুরুটা ভালোই হয়েছিল। ৩৪তম ওভারে অশ্বিনের বল মিডঅফ দিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে সেখানে থাকা ফিল্ডার লোকেশ রাহুলের তালুবন্ধী হয়ে ফিরে যান। একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৩ রান করেন মি. ডিফেন্ডেবল খ্যাত এই ব্যাটার।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৪ উইকেটে ২৮৭ রান করে বাংলাদেশের সামনে ৫১৫ রানের চ্যালেঞ্জ দাঁড় করায়। হিমালয়সম রানতাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ৫০ রানে ও সাকিব আল হাসান ৩ রানে ক্রিজে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনচেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতমুমিনুলমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেটে বাড়তে পারে বড় গাড়ির কর, পরিবর্তন আসছে ইভির শুল্কনীতিতে

জুন ৬, ২০২৬

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে চলাচলে বাড়ছে সময়, রোববার থেকে কার্যকর

জুন ৬, ২০২৬

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেখানে হবে সাফের ফাইনাল

জুন ৬, ২০২৬

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT