চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ ১০০*, মাহমুদউল্লাহ ৭৭, বাংলাদেশ ২৭১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

খাদের কিনারা থেকে আবারও দলকে উদ্ধার করলেন মেহেদী হাসান মিরাজ। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও মাত্র ৮৩ বলে। সঙ্গে বুক চিতিয়ে লড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম উইকেট জুটির সেঞ্চুরির ভেলায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ২৭১ রানের লড়াকু সংগ্রহ।

মিরপুরে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মিরাজ-মাহমুদউল্লাহর লড়াইয়ে আড়াইশ পেরিয়ে যায় টিম টাইগার্স। নাসুম আহমেদের ১১ বলে ১৮ রানের ক্যামিওতে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে পৌনে তিনশর কাছে যায়।

শেষ ৫ ওভারে ৬৮ রান তোলে বাংলাদেশ। ৭৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ। ৯৬ বলের ইনিংসে চার মারেন সাতটি। মিরাজ শেষ পর্যন্ত লড়ে যান। শেষ বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন। অসাধারণ সব শটে মাতিয়ে রাখেন শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি।

ওয়ানডে মিরাজের আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৮১, সেটি পেরিয়ে খেললেন ১০০ রানের অপরাজিত ইনিংস। আটটি চারের পাশাপাশি যাতে মারেন চারটি ছক্কা।

২ উইকেট হারিয়ে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৭ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। তাতে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। তবে আগের ম্যাচের মতোই অদম্য মিরাজের ব্যাট ম্যাজিক্যাল সমাপ্তি এনে দিল।

মিরাজ-মাহমুদউল্লাহ যোগ করেন ১৪৮ রান। যা ভারতের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। সপ্তম উইকেট জুটিতে ২৩ বলে যোগ হয় ৫৪ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত ওয়ানডেমাহমুদউল্লাহমিরাজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT