বাংলাদেশ

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

ছবি: সংগৃহীত

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন দেশে সভা, সেমিনারসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। বাংলায় এর অর্থ, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

এ বছরের প্রতিপাদ্যে বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি কন্যাশিশুদের সার্বিক বিকাশে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা জোরদার, নিরাপত্তা নিশ্চিত করা এবং নেতৃত্বের বিকাশে সুযোগ তৈরি করা। একই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের অন্যতম উদ্দেশ্য হলো কন্যাশিশুদের মৌলিক অধিকার সুরক্ষা, শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করা। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানো ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করাও দিবসটির লক্ষ্য।

জাতিসংঘ সাধারণ পরিষদে ২০১১ সালের ১৯ ডিসেম্বর গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের ঘোষণা দেওয়া হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর কন্যাশিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

বিষয়:আন্তর্জাতিক কন্যাশিশু দিবস কন্যাশিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…