চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই দিনে টেস্ট জয় নিয়ে যা বলছেন রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা টেস্ট জয়ের পর ব্যাটিং স্টাইল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে টি-টুয়েন্টি সিরিজে নামছে ভারত। রোববার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরুর আগে সাদা পোশাকের অধিনায়ক রোহিত শর্মা জানালেন লাল-সবুজদের বিপক্ষে কেবল আড়াই দিনে টেস্ট জয়ের গল্প।

বৃষ্টিতে প্রায় ড্র হতে চলা ম্যাচে জয় তুলে রোহিত বলছেন, ‘এখানে আসলে বোলাররাই আমাদের প্রথমে সফলতা এনে দিয়েছিল, প্রয়োজনীয় উইকেট শিকার করে। এরপর এমন একটি ম্যাচের ফলাফলের জন্য কিছুটা সাহসী সিদ্ধান্তও নিতে হয়েছে। কেননা এমন পরিস্থিতিতে ফলাফল যেকারও পক্ষে যেতে পারে। তাই সবাইকে সাহসী সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে ঠিকঠাক কাজগুলো করার প্রয়োজন ছিল। কেননা ফল বিপক্ষে গেলেই এসব নিয়ে সমালোচনা শুরু হয়ে যেত।’

‘এটা একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। যেভাবেই হোক ফল আমাদের দিকেই আনতে হবে। মনে করি এটি একটি ব্যতিক্রমী সিরিজ ছিল। এটি ভাবনার বাইরে থেকে যেতে পারে।’

Banglabid

‘দেখুন, সবকিছুই তো পরিকল্পনা দিয়ে হয় না। জয়ের জন্য অন্য দশ খেলোয়াড়েরও অংশগ্রহণ আছে। স্পষ্টতই যারা ড্রেসিংরুমে বসে ছিলেন তাদেরও ভূমিকা আছে। তা না হলে আড়াই দিনে টেস্ট জেতা সম্ভব হতো না।’

বাংলাদেশের নিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে ভারতের ফিল্ডিংয়ে বিশেষ করে স্লিপ ক্যাচিংয়েও মুগ্ধ রোহিত। বলছেন, ‘আমাদের দিকে আসা ২৪টি ক্যাচের মধ্যে ২৩টিতেই আমরা দারুণ করেছি। মনোযোগের কোনো ঘাটতি দেখিনি।’

তিন ম্যাচের টি-টুয়েন্টির প্রথমটিতে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম হবে ম্যাচ। ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT