ক্রিকেট

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সবশেষ যা জানাল পিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জেতার পর উল্লাস করছে, জাতীয় দলের জার্সিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মে মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে শুরু হয়েছে পাকিস্তান ও ভারতের সংঘাত। যার দামামায় স্থগিত হয়ে গেছে ভারতের আইপিএল। বিদেশি খেলোয়াড়দের কথা মাথায় রেখে পিএসএল সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়েছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে বাংলাদেশের সফর নিয়েও।

পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের সময় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানতে চেয়েছিল, বাংলাদেশের পাকিস্তান সিরিজ নিয়ে কী ঘটতে পারে। পিসিবির পক্ষে জানানো হয়েছে, বাংলাদেশে সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মোহসিন নাকভির বোর্ড।

পিএসএলের দেশান্তরি হওয়া বাংলাদেশের পাকিস্তান সফরে প্রভাব ফেলতে পারে। কারণ ফাইনালের তিনদিন পর ১৮মে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে নামার কথা বাংলাদেশ দল। ২৫মে ফয়সালাবাদে প্রথম ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা সিরিজ।

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে ঝুঁকির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাতের পিএসএল ম্যাচটি স্থগিত করার পর আসরই সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার আইপিএলও আপাতত বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পিসিবি বাংলাদেশের সফল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলেও দ্বিপাক্ষিক সিরিজটি আপাতত নির্ধারিত সূচিতেই আছে।

বিষয়:আইপিএল পাকিস্তান পিএসএল পিসিবি বাংলাদেশ বিসিসিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…