দিল্লিতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারত রানের পাহাড় তুলেছিল। সেই রান তাড়ায় বেশ ভালোই জবাব দেয়া শুরু করেছিল বাংলাদেশ। পাওয়ার-প্লে শেষে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
ইনিংসের শুরুতে ১৪ রান নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন। এসেই বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন অধিনায়ক শান্ত। তবে তিনিও ওয়াশিংটন সুন্দরের বলে ১১ রান করে সাজঘরে ফিরে গেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার-প্লে’র ৬ ওভার শেষে ৪৩ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।
দিল্লিতে চার-ছয়ের বন্যায় বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করাল স্বাগতিকরা। টাইগারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯৬। সেটি ছাড়িয়ে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে তারা তুলেছে ৯ উইকেটে ২২১ রান।








