চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছিল। আগের সেই পরিস্থিতি এখন আর নেই। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বেও পরিবর্তন এসেছে। পরিস্থিতি বদলালেও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের ক্ষেত্রে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেদের কোনো আলাদা অবস্থান নেবে না। এ বিষয়ে ভারত সরকারের নীতি ও নির্দেশনাই অনুসরণ করবে তারা।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। বলেছেন, ‘বিসিসিআইয়ের কাজ ক্রিকেট পরিচালনা করা। অন্য দেশে কী রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেটি আমাদের বিষয় নয়। দ্বিপক্ষীয় বা বহুজাতিক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে ভারত সরকার যে নীতি অনুসরণ করে, বিসিসিআইও সেটিই মেনে চলে। ফুটবল, অ্যাথলেটিকস কিংবা অন্য যেকোনো ক্রীড়া ফেডারেশনের মতো আমরাও সরকারের নির্দেশনা অনুসরণ করি।’

বাংলাদেশে পরিস্থিতির পরিবর্তন বিসিসিআইয়ের অবস্থানকে প্রভাবিত করবে কি না এমন প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, ‘কোনো দেশে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা স্বৈরাচারী সরকার রয়েছে কি না, সেটা আমাদের বিষয় নয়। আমাদের কাজ ক্রিকেট পরিচালনা করা। কোনো বিদেশ সফর সূচিতে থাকলে আমরা পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী এগোব।’

গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছিল। সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেবার পর ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহের কথা জানিয়েছেন। সূচি অনুযায়ী আগামী আগস্টে ভারত দলের বাংলাদেশ সফরের কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবজিৎবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT