অন্যান্য খেলা

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জাপান

ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে সেমিফাইনালের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল সেমিফাইনালের জন্য অনুশীলন করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেমিফাইনালের পালা যেখানে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী জাপানকে পেয়েছে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপের পুল ‘এ’তে বাংলাদেশ। চার ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। চার ম্যাচের চারটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হওয়ায় পুল ‘বি’র চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে খেলবে মোহাম্মদ আবদুল্লাহর দল।

১১ জুলাই প্রথম সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও জাপান। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান লড়বে মালয়েশিয়ার বিপক্ষে।

বিষয়:এশিয়া কাপ জাপান পাকিস্তান বাংলাদেশ হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…