ক্রিকেট

প্রশ্ন শুনে হাথুরু বললেন ‘অদ্ভুত’

বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে শনিবার বিশ্বকাপ মিশনে নেমে পড়ছে বাংলাদেশ। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে তামিম ইকবাল প্রসঙ্গ, যাকে দেশে রেখেই ভারতে গেছে টিম টাইগার্স। বিশ্বমঞ্চের স্কোয়াডে না থাকা তামিমকে নিয়ে প্রশ্ন তবুও থামছে না। শুক্রবার দলের প্রতিনিধি হয়ে এসে এমন এক প্রশ্ন শুনে কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বিস্মিত হয়ে বললেন- ‘অদ্ভুত।’

ভারতের মাটিতে সাকিব আল হাসানের দলের অভিযান শুরু হবে শনিবার সকালে। বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে টাইগার-আফগান মাঠের লড়াই। তার আগে চলছে বিশ্লেষণ, কথা-পাল্টা কথা।

বিগত দিনের পরিসংখ্যান বলছে, আফগান পেসার ফজল হক ফারুকীর বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই আউট হয়েছেন স্কোয়াডে না থাকা তামিম ইকবাল। এবার সেই তামিম না থাকায় বাংলাদেশ দল একটু স্বস্তিতে থাকবে কি?

এই প্রশ্ন শুনে ৫৫ বর্ষী শ্রীলঙ্কান কোচ হাথুরু বলেছেন, ‘অদ্ভুত প্রশ্ন। এমন একজনের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন যিনি এখানে নেই। বুঝতে পারছি না আসলে এই প্রশ্নের উত্তর কী হতে পারে। তবে ফারুকী একজন ভালো বোলার। আফগানিস্তানের হয়ে গত কয়েকবছর ধরে সে দারুণ করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান থাকবে এটাই স্বাভাবিক।’

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ তামিম ইকবাল ফারুকি বাংলাদেশ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…