চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সাথে ম্যাচ চান বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দল আগেই এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে চলা আসরের জন্য প্রস্তুতির পালা। যার অংশ হিসেবে আফঈদা খন্দকারের দল দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে। তার আগে সংবাদ সম্মেলনে কোচ পিটার জেমস বাটলার জানালেন, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সাথে ম্যাচ দরকার।

‘ফিফা ইন্টারন্যাশনাল ওমেন্স ফ্রেন্ডলি ম্যাচ ২০২৫’এ থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হবে ২৪ অক্টোবর এবং দ্বিতীয় ম্যাচ হবে ২৭ অক্টোবর। মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হবেন মেয়েরা।

পিটার বাটলার বললেন, ‘হার বা জয়ের মানসিকতা নয়, এ ধরনের ম্যাচ থেকে আমরা কী পেতে চাই, তা নিয়ে আমাদের বাস্তববাদী হতে হবে। থাইল্যান্ড আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, আমরা এ মনোভাব নিয়ে সেখানে যাচ্ছি না।’

‘এখন আমরা চাই আন্তর্জাতিক সূচি। সেটা হতে পারে এশিয়ান কাপ, হতে পারে ইরানের সাথে খেলা। আমাদের এমন দলের সাথে খেলা দরকার যাদের র‌্যাঙ্কিং উপরের দিকে। আমার মতে সেগুলো মালয়েশিয়া, হংকং বা সিঙ্গাপুরও হতে পারে।’

বাংলাদেশ দল
রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান শিখা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফঈদাথাইল্যান্ডফিফাফুটবলবাটলারবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT