ফুটবল

হামজার দুর্দান্ত অভিষেকের পর র‌্যাঙ্কিংয়ে দুধাপ এগোল বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, লাল জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চার খেলোয়াড় লাল জার্সিতে, প্রস্তুত ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফুটবলের আন্তর্জাতিক বিরতির পর তথ্য হালনাগাদ করেছে ফিফা। এসময়ে বাংলাদেশও একটি ম্যাচ খেলেছে। তাতে সুখবর পেয়েছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে দুইধাপ এগিয়েছেন হামজা-জামালরা। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮৩তে।

২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাই ম্যাচে খেলেছিল বাংলাদেশ। অভিষেক হয়েছে ইংলিশ কাপজয়ী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। জয় উপহার দিতে না পারলেও ভারতের বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের দল। দুর্দান্ত পারফর্ম করে সুনীল ছেত্রীদের দাঁড়াতেই দেননি হামজারা।

অ্যাওয়ে ম্যাচে ভালো ফলের সুবাতাস লাগল র‌্যাঙ্কিংয়ে। ১৮৫তে থাকা বাংলাদেশ দুধাপ এগিয়ে ১৮৩তে উঠে এসেছে। লাল-সবুজের প্রতিনিধিরা পেছনে ফেলেছেন ডোমিনিকা এবং ব্রুনাই দারুস-সালামকে।

বর্তমান বাংলাদেশের পয়েন্ট ৯০৪.১৬। আগে জামালদের পয়েন্ট ছিল ৮৯৮.৮১। এক ম্যাচ ড্র করে দারুণ উন্নতি এলো। যোগ হয়েছে ৫.৩৫ পয়েন্ট।

বিষয়:জামাল ফিফা বাংলাদেশ ভারত হামজা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…