ক্রিকেট

নির্বাচকদের মেয়াদ বাড়ল ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত

নির্বাচকদের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন কর্মকর্তারা, সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচকদের মেয়াদ বাড়ানোর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন একজন কর্মকর্তা, পাশে দুইজন সহকর্মী।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় দলের তিন নির্বাচকের মেয়াদ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সঙ্গে নতুন আরও দুজন যুক্ত হবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে প্যানেলে আছেন হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। নাজমুল হাসান জানালেন, জাতীয় দলের খেলা বাড়ায় সব দিকের ক্রিকেট অনুসরণ করা কষ্টসাধ্য হয়ে যাওয়ায় নতুন দুজনকে নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে সংবাদমাধ্যমকে জানান বিসিবি সভাপতি।

‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট পরিচালনা বিভাগে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি।’

বিষয়:নাজমুল হাসান নান্নু বাশার বিসিবি রাজ্জাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…