২০০৬ সালের পর থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। সেই অপেক্ষা ফুরানোর যাত্রাটা তারা শুরু করল দারুণভাবে, প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে বড় ব্যবধানে।
চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে শনিবার পূর্ব তিমুরকে ৫-০তে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন মানিক। বাকি তিন করেছেন রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদ।
একাদশ মিনিটে মানিকের ক্রস খুঁজে পায় বাঁ দিকে থাকা রিফাত কাজীকে, নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন তিনি। ২৮ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকের পর মানিকের শটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।
বিরতির আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। জটলার ভেতর থেকে মানিকের দ্বিতীয় গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০তে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামির গোলে ৪-০তে লিড নেয় লাল-সবুজ দল। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে দূরপাল্লার শটে আকাশ জালের দেখা শেষপর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।







