অপরাধ

তাহসিফ সাউরির লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা

তাহসিফ সাউরির লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা

তাহসিফ সাউরি

তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন।

ঘটনার পর থেকে মামলা করতে নিজের ‘অনীহার’ কথা জানালেও দুই দিন পর ছেলেকে হত্যার অভিযোগ দেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।’

মামলাটি তাহসিফের লাশ উদ্ধারকারী ইউনিট নৌ-পুলিশ তদন্ত করবে বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

বিষয়:তাহসিফ সাউরি তাহসিফ সাউরির লাশ উদ্ধার নৌ পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…