চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানের লিডেই ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারলে তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে মিরপুর টেস্ট।

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৭ রান। ইনিংস হার এড়াতে সফরকারীদের করতে হবে আরও ১২৮ রান।

দিনের শেষদিকে ব্যাটে নেমে সাকিব-তাইজুলের স্পিনে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথি দল। পিটার মুর ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ে দিন শেষ করেছেন।

প্রথম ইনিংসে ৬৬তম ওভারে বোলিংয়ে আসা সাকিব আল হাসান এবার বল হাতে নেন শুরুতেই। দলীয় ১ রানের মাথায় জেমস ম্যাককুলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় আঘাতটি হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ১ রান করা মারি কমিন্সকে সাজঘরে পাঠান তিনি। এরপর আইরিশ অধিনায়ক আন্ড্রু ব্যালবির্নেও সুবিধা করতে পারেননি। দুঅঙ্কের ঘর ছোঁয়ার আগেই বোল্ড হয়ে ফেরেন তাইজুলের বলে। করে যান ৩ রান।

চতুর্থ উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব। লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে কার্টিস ক্যাম্ফের ১ রান করে ফিরে যান।

Reneta

এর আগে প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৬৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫৫ রানের লিড মিলেছে সাকিবদের।

আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৪০ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে স্বাগতিকরা দেখা পায় বড় সংগ্রহের আশার। মি. ডিপেন্ডেবল আউট হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টেলএন্ডার। ৩৮ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

শেষটায় মেহেদী হাসান মিরাজের (৫৫) প্রতিরোধ গড়া ফিফটি বাংলাদেশকে এনে দেয় দেড়শ পেরোনো লিড।

আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনে নেন ৬ উইকেট। ২৮ ওভারে দেন ১১৮ রান। মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরমুশফিকমুশফিকুর রহিমলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT