চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ চ্যাম্পিয়নশিপে ভেন্যু পরিবর্তন, খেলা হবে যেখানে

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশে বসা মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে বাংলাদেশ ও ভুটানের নিজেদের তৃতীয় ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি, মাঠ হয়ে যায় খেলার অনুপযুক্ত। প্রথমার্ধ খেলা হওয়ার পর দ্বিতীয়ার্ধ হয় বসুন্ধরার অনুশীলন গ্রাউন্ডের টার্ফে। এবার সাফ চ্যাম্পিয়নশিপের মূল মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনা পরিবর্তন হয়ে গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভেন্যু পরিবর্তন হয়ে আগামীকাল বাংলাদেশ ও ভুটান এবং নেপাল ও শ্রীলঙ্কার দুটি খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির গ্রাউন্ড-২ এ। ম্যাচগুলোতে সাধারণ দর্শকদের ঢুকতে দেয়া হবে না অর্থাৎ ম্যাচ হবে দর্শকবিহীন।

তবে সাংবাদিকদের জন্য থাকবে অস্থায়ী প্রেস বক্স। ম্যাচগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই খেলা শুরু হবে। বিশেষ পরিস্থিতিতে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর খেলা বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বিরতির পর বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়েরা আবারও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে এ সময় ম্যাচ কমিশনার আনসার আসিফ তাদের মাঠে নামতে মানা করেছিলেন।

মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ওই সিদ্ধান্ত ছিল আনসার আসিফের। পরে শান্তি মার্ডির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা। এবারের আসর অনুযায়ী সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশভুটানলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা

মে ৩, ২০২৬

গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT