চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ভেন্যুতে এক ম্যাচ খেলে যা বলছেন বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল খেলা শেষে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বিরল ঘটনাই ঘটেছে লিগ পর্বে বাংলাদেশ ও ভুটানের ম্যাচে। এক ম্যাচ হয়েছে দুই মাঠে- এমন ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। বাংলাদেশ ও ভুটানের ম্যাচ শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা সেখানে আয়োজন সম্ভব হয়নি। তিন ঘণ্টা বন্ধ থাকার পর শেষ ৪৫ মিনিটের খেলা হয়েছে কিংস অ্যারেনার ট্রেইনিং গ্রাউন্ডে। 

দুই ভেন্যুতে হওয়া মঙ্গলবারের ম্যাচে ভুটানকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে হ্যাটট্রিক করেন শান্তি মার্ডি এবং অন্য গোলটি করেন মুনকি আক্তার।

ম্যাচের মাঝ পথে ভেন্যু পরিবর্তন হওয়ায় অনেক কিছুতেই পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আন্তর্জাতিক ফুটবল ম্যাচের শেষে সংবাদ সম্মেলন বাধ্যতামূলক হলেও এদিন হয়নি আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন। পরবর্তীতে স্বাভাবিক সময়ের অনেক পর লাল-সবুজদের কোচ পিটার জেমস বাটলারের ভিডিও বার্তা গণমাধ্যমকে সরবরাহ করে বাফুফে।

সেখানে বিস্ময় প্রকাশ করে কোচ পিটার বাটলার বলেছেন, ‘এটা খেলার জন্য ভালো নয় যখন এই টুর্নামেন্ট খেলা ও এই অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য। আমি খেলা শুরুর আগে ম্যাচ অফিসিয়ালদের বলছিলাম ফুটবলারদের জন্য এই মাঠ বেশ ঝুঁকিপূর্ণ। দুই মাঠে দুই অর্ধ খেলায় কোচদেরও জন্য চ্যালেঞ্জিং, এটা আসলে পরিকল্পনা করা কঠিন। বিশ্বের যে কোনো প্রান্তের কোচের জন্যই।’

‘মেয়েরা এই পরিস্থিতিতেও ভালো খেলেছে। যেখানে দশ মিটার দূরত্বে বল ঠেলা কঠিন। শান্তি মার্ডি অসাধারণ পারফরম্যান্স করেছে। উমহেলা অ্যাটাকিং থার্ডে ভালো পাস দিয়েছি। আজকের ম্যাচে অনেক মেয়ের নতুন অভিজ্ঞতা ছিল। তারা সবাই ভালো খেলার সর্বাত্মক চেষ্টা করেছে এই পরিস্থিতির মধ্যে।’

Reneta

শ্রীলঙ্কা, নেপালের পর ভুটানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংস অ্যারেনাবাটলারবাফুফেবাংলাদেশভুটানমুনকিলিড স্পোর্টসশান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT