চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হওয়ার কথা ছিল এ সপ্তাহের মাঝে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভার পর সেই তারিখে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে শুরু করার নতুন তারিখ নির্ধারণ করেছে ফেডারেশন। দল বদলের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। 

সবগুলো ক্লাবের অংশগ্রহণের উপর জোর দিয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘না, না। আমি আপনাকে বলি, আমাদের যে একটা গাইডলাইন দেয়া, এই তারিখের মধ্যে আমি যদি ইচ্ছা করি, আমরা যে তারিখটা এখন দিয়েছি, তার একটা দিন পরে যদি কেউ দলবদল করে, আমি ইচ্ছা করলেও তাকে ঢোকাতে পারব না। পুরা কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাবে। এটা ফিফা, এএফসির সঙ্গে সংযুক্ত সবকিছু। এবং এই তারিখটাই আমাদের শেষ তারিখ থাকবে এবং কেউ কোন কমিটমেন্ট করে নাই।’

‘আমরা আসলে চাই প্রত্যেকটা দল আসুক। সেটা যদি যেকোনো দলই হোক, আজকে মনে করেন মোহামেডান ক্লাব দলবদল করেছে, আজকে আবাহনীও দলবদল করবে, বসুন্ধরা দলবদল করুক, ব্রাদার্স ইউনিয়ন দলবদল করুক, ওয়ান্ডার্স ক্লাব দলবদল করুক, আমাদের আরামবাগ দলবদল করুক।’

লিগ সুন্দরভাবে শেষ করা নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘যে দলগুলি আছে, প্রত্যেকটা দল নিয়ে আমাদের লিগটা যাতে অনেক সুন্দরভাবে, পরিপূর্ণভাবে আমাদের লিগটা যাতে আমরা শেষ করতে পারি এবং ঢাকার মাঠের লিগটা যাতে সুন্দরভাবে হয়, সেটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য।’

বাংলাদেশ ফুটবল লিগ শুরু হলেও তা কত দিন চালানো যাবে সেটা নিয়েও থাকছে প্রশ্ন। কারণ সেপ্টেম্বরে আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ। সেখান থেকে ফেরার পর সাফের আগে আরও প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তাছাড়া ফর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে অক্টোবরে।

ট্যাগ: আবাহনীআমিরুলওয়ান্ডার্সবাংলাদেশবিএফএলব্রাদার্সমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

পরবর্তী

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

পরবর্তী
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT