ফুটবল

রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে দাঁড়িয়ে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে দাঁড়িয়ে ছবি তুলছে, প্রস্তুতি ও দলগত দৃঢ়তা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। এ উপলক্ষ্যে বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এ সংবর্ধনা দেয়া হবে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিল এম্পিথিয়েটারে। ৭ জুলাই দিবাগত রাত আড়াইটায় হবে এ অনুষ্ঠান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব চ্যানেল আই অনলাইনকে সংবর্ধনার তথ্য নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের সময় স্বল্পতার কারণে এত রাতে সংবর্ধনা দেয়া হবে। ৭ জুলাই দিবাগত রাত দেড়টায় বাংলাদেশে পা রাখবেন ঋতুপর্ণা-আফঈদারা।

৬ জুলাই সন্ধ্যা সাতটায় মিয়ানমার থেকে বাংলাদেশের পথে রওনা করবে বাংলাদেশ জাতীয় দল। রাত ৯ টায় ব্যাংককে ট্রানজিট করার পর সেখান থেকে ১২ টার দিকে ঢাকার পথে রওনা করবে জাতীয় দল। ৭ জুলাই দেড়টার দিকে ঢাকায় পা রাখবে মারিয়া মান্দারা।

পর দিন সকালে ভুটানের লিগ খেলতে রওনা হবেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর যাওয়ার কথা গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের।

বিষয়:ঋতুপর্ণা বাফুফে বাংলাদেশ মনিকা মারিয়া হাতিরঝিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…