চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজা আসছেন ১০ নভেম্বর, ক্যাম্পে এসেছেন কিংসের খেলোয়াড়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ফুটবলাররা। তার আগে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষেও খেলতে হবে ফিফা প্রীতি ম্যাচ। যা সামনে রেখে দেশে আসছেন হামজা দেওয়ান চৌধুরী। হামজার পর আসবেন আরেক তারকা সামিত সোম। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব শুক্রবার হামজা চৌধুরীর দেশে আসা নিয়ে বললেন, ‘১০ নভেম্বর হামজা বাংলাদেশে আসবেন। সামিত সোম একদিন পর ১১ তারিখ বা কাছাকাছি সময়ে আসবেন। শুক্রবার বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন।’

নেপালের বিপক্ষে হামজার খেলা নিয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে এবং সুস্থ থাকে তাহলে নেপালের বিপক্ষে খেলবেন হামজা। সামিত সোম সম্ভবত একটু দেরিতে আসছেন। আমরা চেষ্টা করব যাতে নেপাল ম্যাচে অন্তত কিছু মিনিট খেলার সুযোগ পান।’

আবাসিক ক্যাম্পে এদিন যোগ দিয়েছেন ১০ খেলোয়াড়। কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে যাওয়াদের মধ্যে ছিলেন তপু বর্মণ, মোহাম্মদ রিদয়, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, শাহরিয়ার ইমন, মেহেদী হাসান শ্রাবণ।

নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক সূচিকে এবছরের জন্য বিদায় বলবে জামাল ভূঁইয়ার দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসিএশিয়ান কাপজামালনেপালবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT