অর্থনীতি

ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী ও স্থিতিশীল অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যাংকারদের বিদেশযাত্রায় সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরফলে এখন থেকে তাদের বিদেশে ভ্রমণে আর কোনো বাধা থাকল না।

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে: ২০২৪ সালের ১১ জুন জারীকৃত নির্দেশনায় ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণের সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালা মেনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দেশের বাইরে যেতে পারবেন।

ব্যাংক কম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:বাংলাদেশ ব্যাংক সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…