অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটি জিতে আগেই ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচ প্রথমবার অজিদের হোয়াইটওয়াশ করার স্বাদ নেয়ার। ম্যাচে আগে ব্যাট করে পৌনে তিনশ রানের বড় পুঁজি তুলেছে নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে। ওয়ানডে সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশ করতে লক্ষ্য দিয়েছে ২৭৫ রানের।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছে তাওহীদ হৃদয়। ৮৮ বলে ৮ চারে এই রান তুলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাস রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে গিয়েছিলেন। তখন ৪৮ রানে অপরাজিত, শেষদিকে ব্যাটিংয়ে ফিরে ফিফটি তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ৫৮ রানে।
হৃদয়ের আউটের পর শেখ মেহেদী হাসানকে নিয়ে ফিফটি তুলে নেন মোসাদ্দেক হোসেনও। তিনি ৫১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন।
অধিনায়ক শান্তর থেকে এসেছে ২৪ রান এবং ওপেনার তানজিদ হাসান তামিম করেছেন ১৯ রান। রান পাননি ওপেনার সৌম্য সরকার।
অজিদের পার্ট টাইম স্পিনার ম্যাট রেনশ ও জাভিয়ের বার্টলেট নেন ২টি করে উইকেট। বেন ডাওরিশ নেন একটি উইকেট।







