ক্রিকেট

যাদের নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেই আসর সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সিরিজের সূচি প্রকাশ না করলেও টিম টাইগ্রেসের বিপক্ষে লড়তে শক্তিশালী দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের খেলা চলবে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেছেন, ‘সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষদিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সাথে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’

অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টুয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনাক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেলা ভ্লেমিঙ্ক।

বিষয়:অস্ট্রেলিয়া নারী দল অ্যালিসা হিলি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…