চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশ

রুমী সাঈদ রুমী সাঈদ
৩:৩৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের প্রতিনিধিরা সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে প্রেস ব্রিফিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দার ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই এক্সপো।

জেদ্দায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে এবার বাংলাদেশের ১২টি স্বনামধন্য কোম্পানি প্রদর্শন করবে তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার ও পোশাক অ্যাকসেসরিজ পণ্য।

মেলায় বিশ্বের ২৬টি দেশ অংশ নিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনী বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Banglabid

মো. শাখাওয়াত হোসেন বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে। আমাদের উচ্চমানসম্পন্ন ও পরিবেশবান্ধব পোশাক আন্তর্জাতিক ক্রেতাদের সামনে উপস্থাপনের মাধ্যমে নতুন বাজার ও ব্যবসায়িক অংশীদার পাওয়া সম্ভব হবে। সৌদি ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও আমদানিকারকদের বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানাই।

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই প্রদর্শনী কেবল বাংলাদেশের পণ্য প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং দেশের ভাবমূর্তি ও গর্ব তুলে ধরারও একটি অনন্য সুযোগ।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ এখন শুধু শ্রমনির্ভর দেশ নয়; বরং তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। গুণগত মান ও প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ছে ফিলিস্তিনের বৈশ্বিক স্বীকৃতি, যুদ্ধ বিতর্কে নতুন মোড়

পরবর্তী

বাঁহাতি ব্যাটারদের বল করতে না চাওয়ায় বাদ পড়েছেন সুমনা

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁহাতি ব্যাটারদের বল করতে না চাওয়ায় বাদ পড়েছেন সুমনা

আইটেল সুপার ২৬ আলট্রা স্মার্টফোনের ছবি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও এআই ফিচারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইটেল সুপার ২৬ আলট্রা: আসছে কার্ভড অ্যামোলেড ও এআই ফিচারের স্মার্টফোন

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT