অন্যান্য খেলা

এশিয়া কাপ ক্যারমে প্রথম ব্রোঞ্জ বাংলাদেশের

বাংলাদেশের খেলোয়াড় ক্যারম প্রতিযোগিতায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি খেলোয়াড় ক্যারম বোর্ডের সামনে মনোযোগ দিয়ে খেলছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এককে ব্রোঞ্জ পদক এনেছেন হাফিজুর রহমান। মঙ্গলবার মালদ্বীপের মালেতে একক ইভেন্টের সুইস লিগ পদ্ধতির খেলায় পদক জেতেন তিনি। সাত রাউন্ড শেষে হাফিজের পয়েন্ট দাঁড়ায় ১২, যা ব্রোঞ্জ এনে দেয়।

সাত দেশের অংশ নেয়া আসরে ১৪ পয়েন্ট নিয়ে ভারতের প্রশান্ত মোরে স্বর্ণপদক জিতেছেন। দুই পয়েন্ট কম ১২ তুলে রুপা জেতেন শ্রীলঙ্কার মোহাম্মদ শহিদ হিলমি। হাফিজের সমান ১২ পয়েন্ট হলেও নেট পয়েন্টের ভিত্তিতে রুপা জেতেন শহিদ। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হাফিজকে।

আসরে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১০ পয়েন্ট পেয়ে ১১তম, মোহাম্মদ রবিন আলী ৮ পয়েন্ট পেয়ে ২৮তম, ৬ পয়েন্ট নিয়ে ফারজানা বানু ৪৩তম, সমান পয়েন্ট পেয়ে ৪৪তম স্থানে থাকেন বিপ্লব রায়। ৬ পয়েন্টে শামসুন্নাহার মাকসুদা ৫৬তম, একই পয়েন্টে আফসানা নাসরিন ৫৭ এবং ৪ পয়েন্ট পেয়ে ৭৫তম হন সাবিনা আক্তার।

সাফল্যের পর বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘২০১১ সালে দলগত বিভাগে রুপা জিতেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোনো খেলোয়াড় বৈশ্বিক আসরে ব্রোঞ্জপদক জিতলেন। এটা আমাদের নিয়মিত খেলা ও অনুশীলনের ফল।’

বিষয়:এশিয়া কাপ প্রশান্ত বাংলাদেশ মালদ্বীপ লিয়ন হাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…