চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের হতচ্ছাড়া পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিকের নেতৃত্বে তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। এ সিরিজে ব্যাটিং ইউনিটের দিকে সব মনোযোগ রাখছে দল, বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’

এশিয়া কাপে বাংলাদেশ বাজে পারফরম্যান্স করলেও আসরে খুব একটা ভালো করতে পারেনি আফগানিস্তানও। বাংলাদেশের কাছে গ্রুপপর্ব থেকে হেরে বিদায় নিতে হয় রশিদ খানের দলের। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় রয়েছে বাংলাদেশের, আফগানরা জিতেছে দুটি ম্যাচে।

Banglabid

তবে গুরুত্বপূর্ণ হল আফগানিস্তানের বোলিংলাইন আপ। এ দলে আছেন বিশ্বমানের স্পিনার রশিদ খান, নূর আহমেদ, আল্লাহমোহাম্মদ গজনফার, মোহাম্মদী নবী বা মুজিব উর রহমান। তাদের সাথে পেস আক্রমণে আছে ফজল হক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই বা নাভিন উল হকের মত নাম। নিজেদের দিনে বিশ্বের যে কোনো দলকেই নাকানি-চুবানি দিতে পারেন এসব বোলাররা।

ব্যাটিংয়ে ওপেনিংয়ে আছেন রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত বা দারউইস রাসুলির মত নাম। টি-টুয়েন্টিতে এসব ব্যাটারের স্ট্রাইকরেট ১০০ বেশি হলেও ওয়ানডে কিছুটা কম। শারজায় হতে যাওয়া এ সিরিজে আফগানরা ছেড়ে কথা বলবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাকেরবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT