চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল নিয়ে অনেকবেশি আত্মবিশ্বাসী মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে টি-টুয়েন্টি পরীক্ষায় সফল বাংলাদেশ। আফগানদের সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে জয়ের লক্ষ্য লাল-সবুজদের। মেহেদী হাসান মিরাজের দল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মাঠে নামবে। প্রথম ম্যাচের আগে অধিনায়ক মিরাজ বলেছেন, দল নিয়ে অনেকবেশি আত্মবিশ্বাসী তিনি।

টাইগাররা ছোট সংস্করণের ক্রিকেটে ভালো সময় পার করছে। টানা চার সিরিজ জিতে নিয়েছে। তবে ওয়ানডেতে কঠিন সময় পার করছে বাংলাদেশ।

শেষ তিন সিরিজেই দেখতে হয়েছে হারের মুখ। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যধানের সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হার। আরব আমিরাতেই এরআগে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ।

দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে আফগানদের বিপক্ষে হেড টু হেডে সমানে-সমান বাংলাদেশ। এপর্যন্ত চার সিরিজে সমানসংখ্যক দুই সিরিজ জয় পেয়েছে দুদল। তবে শেষ দুটি সিরিজই জিতেছে আফগানরা।

এসব মাথায় রেখেই মিরাজ বলেছেন, ‘দলের সবাই খেলার ভেতরেই আছে। আমরা টি-টুয়েন্টি সিরিজ খেলেছি। ওয়ানডে দলের অনেকে আছে টি-টুয়েন্টি সিরিজ খেলেছে। তারা কন্ডিশন সম্পর্কে ভালো জানেন। আমি আত্মবিশ্বাসী এই সিরিজ নিয়ে।’

যদিও আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের অবস্থান শক্তপোক্ত নয়। দুদলের মুখোমুখি দেখায় ১৯ ম্যাচে বাংলাদেশের জয় ১১টি। বিপরীতে ৮ ওয়ানডেতে জয় পেয়েছে আফগান দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানওয়ানডেবাংলাদেশমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT