চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে একহাত নিলেন প্যাটেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গুরুত্বপূর্ণ ম্যাচে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। বোলাররা সাউথ আফ্রিকাকে অল্প রানে আটকে দিলেও বাকি কাজটা করতে পারেননি ব্যাটারবাহিনী। বলে-ব্যাটে অবদান রাখতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তুমুল সমালোচনা করে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ অবসরে যেতে বলেছেন সাকিবকে। তার সাথে সুর মিলিয়েছেন দেশটির সাবেক উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেলও।

সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের বাজে পারফরম্যান্স নিয়ে প্যাটেল বলেছেন, ‘সাকিবের উপর প্রত্যাশা রয়েছে এবং সেটা মোটেও ভুল কিছু নয়। কারণ প্রথম বিশ্বকাপ থেকে সে খেলে আসছে। বিশেষত, দল যখন বিপদে, দলের তরুণ খেলোয়াড়রা অবশ্যই তার প্রতি তাকিয়ে থাকবে, তারা কী শিখবে তার কাছ থেকে।’

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারার পর সাকিবের মন্তব্যের উপহাস করেছেন প্যাটেল। বলেছেন, ‘বাংলাদেশ যখন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল, তখন সাকিব বলেছিল এটা দলের সদস্যদের ঘুম ভাঙার ডাক, সতর্ক হওয়ার ডাক। গতবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে সে ঠিকঠাক খেলতে পারছিল না, সেখানে এমন পিচে সে কী করবে। তার মতো একজন খেলোয়াড়ের ১৫ বছর খেলার পরও যদি ঘুম ভাঙার ডাক আসতে হয়।’

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে ছিলেন উইকেট শূন্য, ব্যাট হাতে করেছিলেন ১৪ বলে ৮ রান। সাউথ আফ্রিকার বিপক্ষেও বল হাতে ১ ওভার করে উইকেট শূন্য থাকার পর ব্যাট হাতে ৪ বলে ৩ রান করতে সক্ষম হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্থিববাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টসশেবাগশ্রীলঙ্কা২৪সাউথ আফ্রিকা২৪সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT