বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

নির্মাণ শ্রমিকরা কংক্রিট ঢালাই করছে, নিরাপত্তা গিয়ার পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণ শ্রমিকরা কংক্রিট ঢালাই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, নিরাপত্তা গিয়ার পরা, নির্মাণ কাজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। ফলে এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসা পাবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশ‌নের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বলেও বার্তায় জানানো হয়েছে।

বিষয়:বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…