আগুন নিয়ন্ত্রণে সময় লাগায় ব্যবসায়ীদের ক্ষোভ
ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করলেন ব্যবসায়ীরা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, শুধু নামেই আধুনিক, এখনো পুরোপুরি আধুনিক হিসেবে গড়ে ওঠেনি ফায়ার সর্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পুকুর ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। ঈদের আগে এমন ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






