ফুটবল

তারেক কাজীকে নিয়েই সেমির লড়াইয়ে নামবে বাংলাদেশ

ফুটবল মাঠে অনুশীলনরত বাংলাদেশি খেলোয়াড়, ট্রেনিং চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ফুটবল খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছে, মাঠে ট্রেনিং চলাকালে. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৮ বছরের ফাইনাল খরা ঘোচানোর মিশনে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াইয়ে পশ্চিম এশিয়ার দেশ শক্তিশালী কুয়েতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুর একাদশে একটি পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হবে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলা রহমত মিয়া শুরুর একাদশে নেই। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠায় সেমির লড়াইয়ে নামছেন ডিফেন্ডার তারেক কাজী।

বাংলাদেশের শুরুর একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূইয়া (অধিনায়ক), তপু বর্মণ, মো. হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারেক কাজী, মোহাম্মাদ সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সাল।

বিষয়:কুয়েত তারেক বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…