চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যান্ডমেটের পর এবার জুবিন গার্গের সহশিল্পী গ্রেপ্তার

জুবিন গার্গ মৃত্যুকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার ৪ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
জুবিন গার্গের সহশিল্পী গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গেল সপ্তাহেই তার ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করে আসাম পুলিশের বিশেষ তদন্ত দল (এসআইটি)। এবার গ্রেপ্তার হলেন গার্গের সহশিল্পী অমৃতপ্রভা মহান্ত। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চার জনে!

পুলিশ সূত্রে জানা গেছে, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালীন ১৯ সেপ্টেম্বর ইয়টে আয়োজিত এক পার্টিতে গোস্বামী ও মহান্ত গার্গের সঙ্গে ছিলেন। সেই সময়ই ৫২ বছর বয়সী জুবিন গার্গ সাঁতার কাটতে নেমে পানিতে মুখ নিচু অবস্থায় ভেসে ওঠেন।

তদন্ত সূত্রে জানা গেছে, ভিডিও ফুটেজে দেখা গেছে ড্রামার গোস্বামী গার্গের একেবারে কাছাকাছি সাঁতার কাটছিলেন, আর মহান্ত পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। তাদের দু’জনকে গত ছয় দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শুক্রবার প্রধান বিচারিক হাকিমের আদালত তাদের ১৪ দিনের সিআইডি হেফাজতে পাঠিয়েছে।

এর আগে বুধবার জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল ম্যানেজার শ্যামকানু মহান্তকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও হত্যা, খুনের চেষ্টা, ফৌজদারি ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু- এই অভিযোগগুলো আনা হয়েছে।

আসাম সিআইডির বিশেষ মহাপরিচালক ও এসআইটি প্রধান মুন্না গুপ্তা জানান, “তদন্ত চলছে, এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে আমরা ভারতীয় দণ্ডবিধির ১০৩ ধারা (হত্যা) যুক্ত করেছি।”

অন্যদিকে, জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ বলেছেন, তিনি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন।

Reneta

তিনি বলেন, “তদন্ত চলছে, তাই এই মুহূর্তে মন্তব্য করা উচিত নয়। আমাদের আইন ব্যবস্থা যথাযথ তদন্ত করবে এবং খুব শিগগিরই আমরা জানতে পারব আসল সত্যটা কী। যে দোষী হবে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।”

সিআইডি জানিয়েছে, সিঙ্গাপুর থেকে প্রমাণ সংগ্রহের অনুমোদন পেলেই তদন্ত দল সেখানে যাবে।

মুন্না বলেন, “আমাদের দল প্রস্তুত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সঠিক প্রক্রিয়ায় অনুরোধ পাঠানো হয়েছে, অনুমোদন পেতে কিছুটা সময় লাগবে।” –এনডিটিভি

 

আরো পড়ুন: জুবিনের মৃত্যু নিয়ে রহস্য, সঙ্গে থাকা ড্রামার গ্রেপ্তার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামগ্রেপ্তারজুবিনজুবিন গার্গলিড বিনোদনসহশিল্পীসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT