চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের ওপর নিষেধাজ্ঞার কারণে তালেবানদের স্বীকৃতি দেওয়া ‘অসম্ভব’: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আফগানিস্তানে যতদিন নারীদের ওপর বিধিনিষেধ থাকবে ততদিন তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে ‘প্রায় অসম্ভব’ বলে জানিয়েছে দেশটিতে থাকা জাতিসংঘের দূত।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান রোজা ওতুনবায়েভা বলেন, কর্তৃপক্ষের সাথে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা নারীদের জন্য যে ডিক্রি ও বিধিনিষেধ প্রণয়ন করেছে, তা তাদের নিজেদের জন্যই প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি বলেন, তালেবানরা জাতিসংঘ এবং তার সদস্যদের কাছ থেকে স্বীকৃতি পেতে যায়, কিন্তু একই সাথে তারা জাতিসংঘের সনদে প্রকাশিত মূল্যবোধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা তাদের বলেছি যে, যতক্ষণ পর্যন্ত এই ডিক্রিগুলো কার্যকর থাকবে ততদিন এটি প্রায় অসম্ভব।

ওতুনবায়েভা আরও বলেন, আমাদের এই নিষেধাজ্ঞার জন্য কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি এবং এটি প্রত্যাহার করা হবে বলেও কোনো আশ্বাস দেওয়া হয়নি।

আফগানিস্তানের তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত নয়। তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে আফগান নারীদের ওপর অনেকগুলো বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে রয়েছে নারীদের জন্য উচ্চ শিক্ষা বন্ধ করে দেয়া এবং সরকারি চাকরি নিষিদ্ধ করা। গত ডিসেম্বরে তারা আফগান নারীদের দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় কাজ করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানজাতিসংঘতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT