ফুটবল

ব্যালন ডি’অর হাতে যা বললেন অশ্রুসিক্ত ডেম্বেলে

ডেম্বেলে চোখে অশ্রু, চ্যাম্পিয়ন ট্রফির পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা ডেম্বেলে চ্যাম্পিয়ন ট্রফির পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত, তার অনুভূতি প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ফ্রেঞ্চ তারকা উসমানে ডেম্বেলে পেলেন ২০২৫ ব্যালন ডি’অর। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেয়া হয়। প্রথমবারের মতো এটি হাতে তুলে অশ্রুসিক্ত হয়ে পড়েন ডেম্বেলে।

বলেন, ‘সত্যিই এমন একটি পুরস্কার হাতে নেয়া অসাধারণ। দলের জন্য খেলেছি, তাতে পিএসজি ইউরোপসেরাও হয়েছে। যেজন্য ব্যক্তিগত শিরোপা জেতার অনুভূতি অন্যরকম।’

ব্যালনজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো ডেম্বেলেকে পুরস্কারটি তুলে দেন। রোনালদিনহো ডেম্বেলের মাকেও স্টেজে আসার অনুরোধ করেন।

ফুটবলে ব্যক্তিগত অর্জনের পুরস্কারটি জয়ের দৌড়ে ডেম্বেলে পেছনে ফেলেছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে। গত মৌসুমে ডেম্বেলে ট্রেবল জয়ের পথে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন।

লামিন ইয়ামাল বার্সা জার্সিতে গত মৌসুমে ২১ গোল ও ২৬ অ্যাসিস্ট নিয়ে জিতেছেন ঘরোয়া ডাবল। ৮টি করে গোল-অ্যাসিস্ট নিয়ে তৃতীয় হয়েছেন পিএসজি মিডফিল্ডার ভিতিনহা।

বিষয়:ডেম্বেলে পিএসজি ফ্রান্স ব্যালন ডি”অর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…