চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অর: কার হাতে উঠল কোন পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্যালন ডি’অর পুরস্কার জেতা দুই ফুটবল তারকা, নারী ও পুরুষ, হাতে ট্রফি ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইতানা বোনমাতি ও উসমান দেম্বেলে

পিএসজির হয়ে ট্রেবল জিতে বর্ষসেরা ফটুবলারে পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ফ্রান্স তারকা উসমান ডেম্বেলে। ইতিহাস গড়েছেন আইতানা বনমাতি ও লামিন ইয়ামাল। বনমাতি টানা তৃতীয়বার জিতেছেন মেয়েদের ব্যালন ডি’অর। আর ইয়ামাল টানা দ্বিতীয়বার জিতেছেন বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি।

সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। স্মরণ করা হয় গত জুলাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া পর্তুগাল ও লিভারপুল তারকা ডিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে।

কানাডিয়ান গায়িকা শার্লট কারদিনের গানে শুরু হয় অনুষ্ঠান। উপস্থাপনা করেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট। সবার আগেই বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি তুলে দেয়া হয়। ছেলেদের কোপা ট্রফি জেতেন ইয়ামাল আর মেয়েদের পুরস্কার জেতেন বার্সেলোনা ও স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ। সবশেষ উসমান ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর তুলে দেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। তার আগে আন্দ্রেস ইনিয়েস্তা তুলে দেন বনমাতির হাতে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের খেতাব।

একনজরে কার হাতে উঠেছে কোন পুরস্কার-
ব্যালন ডি’অর
ছেলে: উসমান ডেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)
মেয়ে: আইতানা বনমাতি (বার্সেলোনা ও স্পেন)

বর্ষসেরা কোচ (হুয়ান ক্রুইফ ট্রফি)
ছেলে: লুইস এনরিকে (পিএসজি)
মেয়ে: সারিনা ভিগম্যান (ইংল্যান্ড)

সেরা উদীয়মান খেলোয়াড় (কোপা ট্রফি)
ছেলে: লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)
মেয়ে: ভিকি লোপেজ (বার্সেলোনা ও স্পেন)

Reneta

সেরা গোলরক্ষক (ইয়াসিন ট্রফি)
ছেলে: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ও ইতালি)
মেয়ে: হানা হাম্পটন (চেলসি ও ইংল্যান্ড)

সেরা স্ট্রাইকার (জার্ড মুলার ট্রফি)
ছেলে: ভিক্টর ইয়োরকায়েস (আর্সেনাল ও সুইডেন)
মেয়ে: এয়া পাজোর (বার্সেলোনা ও পোল্যান্ড)

বর্ষসেরা ক্লাব
ছেলে: পিএসজি
মেয়ে: আর্সেনাল

সক্রেটিস পুরস্কার (মানবিক কাজের জন্য ২০২২ সাল থেকে ব্যালন ডি’অরে সক্রেটিস পুরস্কার যোগ করা হয়)
জানা ফাউন্ডেশন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালউসমানদেম্বেলেদোন্নারুমাপিএসজিফ্রান্সবার্সেলোনাবোনমাতিব্যালন ডি”অরলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT