চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ মেয়ে ও ছেলেদের দলের স্পন্সর পেলো হকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ০৩, মে ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এ মাসের শেষ দিকে জাপানে হতে যাচ্ছে ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর। এ আসরের জন্য স্পন্সর পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ আসরের জন্য ইপিলিয়ন গ্রুপ ও ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আসরটি ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে।

আসরের অংশগ্রহণকে সফল করতে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-সম্পর্কিত অন্যান্য ব্যয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দলের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইপিলিয়ন গ্রুপ ও সেইলরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই সহায়তা দলের প্রস্তুতি, অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চুক্তি নিয়ে সেইলর এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিলিয়নএশিয়া কাপজাপানবাহফেরিয়াজুললিড স্পোর্টসসেইলর
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT