প্যারিস অলিম্পিকে দারুণ করছে চীন। শীর্ষস্থানে থেকে ১৩তম সোনার দেখা পেয়েছে দেশটি। সপ্তম দিনে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে চীনকে সোনা এনে দিয়েছেন সি উই জেং ও ইয় কিয়ং হুয়াং।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় গড়ানো মিশ্র দ্বৈতে সাউথ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে চীন। কোরিয়াকে রৌপ্য এনে দেন উন হো কিম ও না ইয়ুন জিয়ং।
ব্রোঞ্জের লড়াইয়ে সাউথ কোরিয়ার সিয়ং জ্যা সিও ও ইয়ু জ্যাং চাহেকে হারিয়ে জাপানকে পদক এনে দেন ইয়ুতা ওয়াতানাবে ও আরিসা হিগাশিনো।







