ক্রিকেট

বাবর কেন এক নম্বরে?

পাকিস্তানের ক্রিকেটার মাঠে, ব্যাট ও হেলমেট হাতে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার মাঠে, ব্যাট ও হেলমেট হাতে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে দুর্দান্ত পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান। উড়ন্ত ফর্মে থাকা অধিনায়ক বাবর আজম তো এখনও আছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে। বিশ্বকাপের মঞ্চে বিবর্ণ পারফরম্যান্স চলছে পাকিস্তান তারকার। তার র‌্যাঙ্কিংয়ে সেরার মুকুট নিয়েও উঠে যাচ্ছে প্রশ্ন, তুলেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

ভারতে এসে এপর্যন্ত ৬ ম্যাচে ২০৭ রান তুলেছেন বাবর। তিন ফিফটির কোনটিই শতকে পরিণত করতে পারেননি ডানহাতি ব্যাটার। স্ট্রাইকরেট এবং গড় বলছে তার স্বাভাবিক পারফরম্যান্স এটি নয়।

তাহলে বাবর আইসিসি’র সেরা ব্যাটার কেন? এমন প্রশ্ন তুলে গম্ভীর বলেছেন, ‘বাবরের অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়ে কথা বলতে চান, তিনি মাত্র তিনটি ফিফটি করেছে গত ছয় ম্যাচে। জানি না তিনি কেনো আইসিসি’র সেরা ব্যাটার। গত দুই বছরে তিনি অনেক রান করেছেন। তার ১৯টি সেঞ্চুরি আছে। কিন্তু রেকর্ড এবং র‌্যাঙ্কিং খুব ওভাররেটেড।’

‘সেরা ব্যাটার হবেন তিনি, যিনি ম্যাচ জেতাতে সাহায্য করবেন। তিনি অনেক রান করেছেন, কিন্তু এখনও একটি ভালো ম্যাচ খেলতে পারেননি, যার মাধ্যমে তিনি দলকে জিতিয়েছেন। বিশ্বকাপে তিনি তিনটি ফিফটি করেছেন, কিন্তু পাকিস্তান মাত্র একটিতে তিনশ’র বেশি রান করেছে, যেটাতে আবার তারা হেরেছে।’

আগামী ৩১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচ খেলবে পাকিস্তান, খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে।

বিষয়:আইসিসি ইডেন ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কলকাতা গম্ভীর পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…