চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের এমন হারের কারণ জানালেন বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের শুরুটা পাকিস্তানের দারুণ হয়েছিল। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে পেয়েছিল বাবর আজমের দল। এরপরই ঘটে ছন্দপতন। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে হেরেছিল। এবার নিজেদের পঞ্চম ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা পরাজয় দেখল। এমন হারের কারণ হিসেবে বোলিং আর ফিল্ডিংকেই দুষলেন বাবর।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সোমবার পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। শোচনীয় ব্যবধানে হারের পর বাবর বলেন,‘আমাদের সংগ্রহটা ভালো ছিল। কিন্তু বোলিংয়ে ভালো করতে পারিনি। মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারছিলাম না। বিশ্বকাপের মঞ্চে আপনাকে সব বিভাগেই সমান তালে ভালো করতে হবে। এখানে কোনো একটি বিভাগেও ভালো করতে না পারলেই হারতে হবে।’

‘আমরা বোলিংটা নিজেদের সামর্থ্য অনুযায়ী করতে পারিনি। শুরুটা অবশ্য ভালোই ছিল। কিন্তু উইকেট নিতে পারিনি। সত্যি বলতে বোলিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করছি না। এমন একটি ম্যাচের পর আফগানিস্তানকেও কৃতিত্ব দিয়ে হয়। দ্বিতীয় ইনিংসে পিচ স্পিন সহায়ক ছিল। তাদের ব্যাটসম্যানদের উপর তেমন কোনো চাপ ছিল না।’

বিশ্বকাপে ৫ ম্যাচের ৩টিতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। এমন বাস্তবতায়, পাকিস্তানের আশার আলো এখানেই নিভে গেল কিনা- এমন প্রশ্নের জবাবে বাবরের ভাষ্য, ‘শেষ পর্যন্ত কী হবে, আমরা কেউই জানি না। এটা ক্রিকেট, এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। শেষ পর্যন্ত নিজেদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করবো। আরও ম্যাচ বাকি আছে। পরের সবগুলো জেতার চেষ্টা করবো। একই সঙ্গে চেষ্টা করবো নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT