চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা মুসলমানদের খেপিয়ে দিতে চেয়েছিল’

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৯:১৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রংপুর, রাজনীতি
A A

আওয়ামী লীগের দেশী-বিদেশী দোসররা অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেছেন, ইসকনের ব্যানারে আওয়ামী দূর্বৃত্তরা হামলা চালিয়ে মুসলমানদের ক্ষেপিয়ে দিতে চেয়েছিল। যাতে হিন্দুদের উপর হামলা হলে তা পশ্চিমা বিশ্বকে দেখিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারে।

আজ শনিবার (৩০ নভেম্বর) রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে গণসংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। কত নৃশংস, কত ভয়ংকর। ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা এই হামলা করে মুসলমানদের খেপিয়ে দিতে চেয়েছিলেন। যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে এবং ওই ছবি, ভিডিও পশ্চিম দেশে দেখাতে পারে। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র।’

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসরেরা বসে নেই। অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা নানা ষড়যন্ত্র করছে।

জোনায়েদ সাকি বলেন, গত সাড়ে ১৫ বছর হামলা, মামলা, গ্রেপ্তার, বিনা বিচারে আটক, গুম, খুন, বিনা বিচারে হত্যা করে আওয়ামী লীগ সরকার একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে। অন্তত ১২ লাখ কোটি টাকা তাঁরা পাচার করেছেন। এই রাজত্ব ভেঙে দিয়েছেন আবু সাঈদ। আবু সাঈদের পথ ধরে অসংখ্য ছাত্র-শ্রমিক বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন।

জোনায়েদ সাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার, আইনের সংস্কার ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার ফিরে দেওয়ার আহ্বান জানান।

Reneta

গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায়, কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। গণসংলাপে রংপুর বিভাগের ৮ জেলার নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসকনগণসংহতি আন্দোলনজোনায়েদ সাকি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT