আদালত

চিন্ময়ের পরবর্তী জামিন শুনানি নতুন বছরে

চিন্ময় আদালত ভবনে জামিন শুনানিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময় আদালত ভবনে জামিন শুনানির জন্য উপস্থিত হয়েছেন, তার পাশে পুলিশ সদস্যরা রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আজ অনুষ্ঠিত হয়নি, পরবর্তী শুনানির তারিখ আগামী বছর ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে নির্ধারিত ছিল।

তবে নিরাপত্তার কারণে চিন্ময় দাসকে আজ আদালতে হাজির করা হয়নি। জামিন শুনানীতে আদালতে তার পক্ষে কোন আইনজীবী না থাকা এবং রাষ্ট্রপক্ষ জামিন শুনানির পরবর্তী তারিখ নির্ধারের জন্য সময়ের আবেদন করেন। আদালত শুনানী আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেন।

সেসময় আদালত অঙ্গনে শতশত আইনজীবী চিন্ময় দাসকে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্তি করা এবং জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করতে থাকে।

বিষয়:ইসকন চিন্ময় কৃষ্ণ দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…