আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে গুলশানে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানায় কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, ডিবি কার্যালয়ে নেয়ার পর কাজী জাফর উল্যাহ অসুস্থবোধ করেন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।








