চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রকে ভয় পায়না: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
নসরুল হামিদ জনসভায় বক্তৃতা দিচ্ছেন, আওয়ামী লীগ নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রকে ভয় পায়না। তিনি অভিযোগ করে বলেন, দেশি-বিদেশী কিছু গোষ্ঠী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই ষড়যন্ত্রকারীরা আগেও পরাজিত হয়েছে এবারও পারজিত হবে। বিদেশীদের কাছে তদবির করে, ধর্ণা দিয়ে কোন লাভ হবেনা। বিদেশীরাও বুঝে গেছে এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিকল্প কোন নেতা এখনো তৈরি হয়নি।

তিনি আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সুধি সমাবেশে এসব কথা বলেন।

Banglabid

নসরুল হামিদ অভিযোগ করে বলেন: বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দেশের কোন উন্নয়ন হয়নি। তারা শুধু কমিশন বাণিজ্য করেছে। হাওয়া ভবন তৈরি করে মানুষের সম্পদ লুট করেছে।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এলাকাবাসীর কথা শুনেন। তাদের দাবিদাওয়া পূরণের প্রতিশ্রুতি দেন। উন্নয়নের পক্ষে, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহবান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT