চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: মতিয়া চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শেখ হাসিনা সরকার গণমাধ্যম বান্ধব সরকার, বঙ্গবন্ধুর কন্যা যখনই সরকার গঠন করেছে গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে।

তিনি বলেন: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। এখন দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে পেট ভরে ভাত খেতে পারে, বাঁচার নিশ্চয়তা পায়। বঙ্গবন্ধুর কন্যা ছাড়া দেশের মানুষ কারও ওপর ভরসা পায় না, একমাত্র তার ওপরই ভরসা পায়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি হয়েছে।

সোমবার ২৫ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিডি সমাচার ২৪ ডটকম’ এর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, গণমাধ্যম অধিকার নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার। আমরা গণমাধ্যম, তথ্য ও তথ্য-প্রযুক্তির বিকাশে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছি। বঙ্গবন্ধু গণমাধ্যমের অধিকার নিশ্চিত করেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে।

তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ স্বাধীনতাকামী মানুষের অধিকার আদায় ও শোষণ-নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণে সব সময় অনুপ্রেরণা জোগাবে। বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন।

উদ্বোধকের বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমের প্রধান উপদেষ্টা বাবু সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ ডিজিটাল ভাবে অনেক এগিয়ে যাচ্ছে। যার প্রতিফলন আমাদের আজকের সময়ের এসব স্বাধীন অনলাইন গণমাধ্যম। দেশে গণমাধ্যমের সংখ্যা বাড়ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে। যেই অশুভ শক্তি আমাদের উন্নয়নের ধারা থামিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অশুভ শক্তির বিরুদ্ধে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাই।

Reneta

অনুষ্ঠানে বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদক মো. মহসিন হোসেন এর সভাপতিত্বে এবং চিফ রিপোর্টার আব্দুর রাজ্জাক খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ,পাওয়ার সেলের মহাপরিচালক এবং আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, বিডি সমাচারের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক কো-অর্ডিনেটর আখলাকুর রহমান মাইনু, সদস্য শওকত হোসেন খান মনির,সুজন শর্মা, ট্যালেন্ট কেয়ার এডুকেশনের সিইও সালেহ চৌধুরী ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগমতিয়া চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT