জনপদ

জয়পুরহাটে আওয়ামী লীগের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জয়পুরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে কালাই পৌরসভার আওড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ সুপার আব্দুল ওহাব এর দিক নির্দেশনায় ডিবি ও কালাই থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

পরে পুলিশি নিরাপত্তায় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কালাই উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…