চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ মুক্তির তারিখ জানালো নেটফ্লিক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

সম্প্রতি প্রকাশ্যে এসেছে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ এর প্রথম ঝলক। যা প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছে। তবে চমক এখানেই শেষ নয়।

‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ এর টিজার প্রকাশ্যে আনার মধ্য দিয়েই জানানো হয়েছে নেটফিক্সে এর প্রিমিয়ারের তারিখ। জানা গেছে, মাইকেল ডিমার্টিনো এবং ব্রায়ান কনিয়েজকো পরিচালিত এই সিরিজটির প্রিমিয়ার হবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি।

বিধ্বংসী ফায়ার নেশন থেকে বিশ্বকে রক্ষার জন্য সুপ্রাচীন অ্যাভাটারদের বর্তমান উত্তরসূরী অ্যান এবং তার বন্ধুদের বিভিন্ন দেশ ও জাতিতে ভ্রমণ এবং ফায়ার বেন্ডারদের খুঁজে বের করে তাদের মোকাবেলা করার প্রচেষ্টা নিয়েই এর কাহিনী নির্মিত হয়েছে। কাহিনীর পটভূমি গঠিত হয়েছে মার্শাল আর্ট নিয়ন্ত্রিত এশীয় সংস্কৃতিতে।

মূলত ৬-১১ বছরের শিশুদের কথা ভেবে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ এর প্রথম ও দ্বিতীয় সিজন। তবে এর জনপ্রিয়তা ছাড়িয়ে যায় সব বয়সী দর্শকদের মাঝে। তাইতো এর তৃতীয় সিজন নিয়ে ব্যাপক আগ্রহী নির্মাতারা। তবে এবারের সিজনের মধ্য দিয়েই শেষ হবে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ এমনটাই জানান নির্মাতা মাইকেল ডিমার্টিনো।

এর আগে ২০০৫ সালে এই ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ সিরিজটির অ্যানিমেটেড ভার্সন প্রথম সিজন মুক্তি পায়। প্রথম সিজনের সম্প্রচারের শেষ হতে না হতেই নিকেলোডিয়ন চ্যানেল আরেকটি ২০ পর্বের মৌসুম তৈরির নির্দেশ দেয়। দ্বিতীয় সিজনের সম্প্রচার শুরু হয় ২০০৬ সালের ১৭ মার্চে। ঐ বছরেরই ১ ডিসেম্বর দ্বিতীয় সিজন শেষ হয়ে যায়।

সিরিজটিতে অভিনয় করেছেন জাক টাইলার আইসেন, মে হুইটম্যান, জ্যাক ডিসেনা, জেসি ফ্লাওয়ার, দান্তে বাস্কো, মাকো, গ্রেগ, বাল্ডউইন, ডি ব্রাডলি বেকার, গ্রে ডিলাইল, ক্রয়োর্ড উইলসন, অলিভিয়া হ্যাক সহ আরো অনেকে।

Reneta

সূত্র: সিএনএন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার'নেটফ্লিক্সলিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT