চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বর্ণিল আয়োজনে শারদীয় দুর্গোৎসব

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৪:১১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A
কানাডায় বর্ণিল আয়োজনে শারদীয় দুর্গোৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা চলছে বিভিন্ন কমিউনিটি হলে। প্রবাসী বাংলাদেশীদের সাথে উৎসবে যোগ দিচ্ছেন বিদেশীরাও।

এ বছর বাংলাদেশ পূজা পরিষদ এবং বঙ্গীয় পরিষদ দেবীর আরাধনা করছে পঞ্জিকার তিথি অনুযায়ী। তাদের পূজা শুরু হয়েছে গত ২০ অক্টোবর এবং শেষ হবে আগামী ২২ অক্টোবর।

বাংলাদেশ পূজা পরিষদ তাদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে ক্যালগেরির সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে এবং বঙ্গীয় পরিষদ শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে এয়ারডির কমিউনিটি সেন্টারে।

Banglabid

অন্যদিকে ক্যালগেরির ‘আমরা সবাই’ শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ক্যালগেরির চেস্টারমেয়ার রিক্রেয়েশন সেন্টারে।

মা দুর্গার আগমনের প্রতীক্ষা হলো সারা। ভুবনজুড়ে খুশির আমেজ আর আনন্দ। ভালোবাসা আর বাংলা সংস্কৃতিকে হৃদয় ধারণ করে ক্যালগেরির বিভিন্ন অ্যাসোসিয়েশন স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করছে শারদীয় দুর্গোৎসব।

বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজামণ্ডপ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজামণ্ডপগুলো।আলোকোজ্জ্বল আর সূক্ষ্ণ ছোঁয়ায় সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো। পূজা উৎসব কে ঘিরে আনন্দ বইছে সারা কানাডায়। এ বছর উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরা।

Reneta

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সভাপতি সুব্রত বৈরাগী বলেন, দুর্গতি বিনাশ করার জন্য তার আবির্ভাব। তাই দেবীর নামকরণ ‘র্দুগা’। আমরা বিশ্বাস করি দেবী সর্বত্র আছেন, মঙ্গলের বার্তা দিয়ে তিনি পৃথিবীকে শান্তিময় করে তুলবেন।

ক্যালগেরির ‘আমরা সবাই’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে, সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে- এমনটাই আমাদের প্রত্যাশা।

ক্যালগেরির বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল বলেন, বিশ্ব জননী তিনি সংকট নাশিনী, তিনিই সকল সংকট নাশ করে, ধরাতে অশান্তি দূর করে, সুখ-শান্তি বিরাজমান রাখবেন, নতুন আলোয় উদ্ভাসিত করবেন আমাদের জীবন এমনটাই আমাদের প্রত্যাশা।

ট্রাস্টি অ্যান্ড ক্যাসিনো চেয়ার কিরণ বনিক শংকর বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনাকে ধারণ করেই আমরা পালন করছি শারদীয় দুর্গোৎসব। মা দূর্গার আশীর্বাদে হিংসা,লোভ লালসা আর যুদ্ধের মতো সহিংসতা দূর হয়ে পূথিবীতে শান্তি বিরাজ করুক, অসাম্প্রদায়িক চেতনার বিশ্ব গড়ে উঠুক, এমনটাই আমাদের প্রত্যাশা।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরা দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করছেন প্রার্থনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাদুর্গা উৎসবদুর্গা পূজাপালন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আদালতের দ্বারে দ্বারে ঘুরে আর হয়রানির শিকার হতে হবে না’

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী মির্জা ফখরুল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁহাতি মানুষরা কেনো ডানহাতিদের চেয়ে আলাদা?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT