জনপদ

নোয়াখালীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আটক ২

নোয়াখালীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, ব্যাপক জনসমাগমের মধ্যে ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
নোয়াখালীর সদর উপজেলায় বাথরুমের সেপটিট্যাংক থেকে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডগি এলাকার জামালের বাড়ির বাথরুমের সেপটিট্যাংক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. রবিন হোসেন কালাদরাপ ইউনিয়নের রাজহরিতালুক গ্রামের মাকু মিয়া সওদাগর বাড়ির মো. ইউনূসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি তার সৎমা রুনা আক্তারের সাথে একই বাড়িতে বসবাস করতেন। নভেম্বর মাসে তার বাবা ঢাকা যাওয়ার সময় তার অটোরিকশা ছেলেকে চালাতে দিয়ে যান।
গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ডিবি রোড থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন রবিন। আজ সকালে বাথরুমের সেপটি ট্যাংকির সামনে গিয়ে একটি কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। পরে স্থানীয়রা এসে বাথরুমের সেপটি ট্যাংকের মুখ খুললে রবিনের মরদেহ দেখতে পায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা করা হয়েছে।
বিষয়:অটোরিকশা মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…