ত্রিপুরায় বাঁধ খুলে দেয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতার কারণে অটোমেটিক পানি রিলিজ হয়েছে।
বৃহস্পতিবার ২২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম এসময় জানান, দশ জেলার ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। পরিস্থিতির সার্বক্ষণিক তদারকি করছেন ড. ইউনূস।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছেন ভারতের হাইকমিশনার।







